আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

জমি নিয়ে আহত,শালা দুলাভাইকে। bdnewstv24.com

অক্টোবর ২১, ২০২৩,১২:১৫ অপরাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

বাকেরগঞ্জের কলসকাঠিতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শ্যালক এবং ভগ্নিপতি কে হত্যার চেষ্টায় কুপিয়ে- পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।
২০ /১০/২০২৩ ইং শুক্রবার বিকেল চারটার দিকে কলস কাঠির দিয়েতলী গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মুসলিম হাওলাদারের ছেলে আব্দুল জলিল এবং আব্দুল জলিলের ভগ্নিপতি হারুন হাওলাদার।
এদের মধ্যে গুরুতর হারুন কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আব্দুল জলিল প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আহত জলিল জানান, দীর্ঘদিন ধরে জলিলের জমি নিয়ে প্রতিবেশী ইয়াসিন চৌকিদারের ছেলে মজিদ চকিদার, দুলাল চৌকিদার, শহীদ চৌকিদারের পূর্ব বিরোধ চলে আসছে।
জলিলের জমি মজিদ ও তার পরিবারের সহযোগীরা জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালায়।
দখল করতে প্রায় সময় জলিল ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দিয়ে আসছে।
বিষয়টি নিয়ে জলিল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সব প্রশাসনকে জানালে মজিদ গংরা আরো ক্ষিপ্ত হয়ে যায়।
এরই জের ধরে, একপর্যায়ে শুক্রবার বিকেল চারটার দিকে মজিদের নেতৃত্বে দুলাল, শহীদ, শফিকুল, আপন সহ অজ্ঞাতনামা ১০-১২ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে আব্দুল জলিলের উপর হামলা চালায়, এই সময় জলিলের ভগ্নিপতি হারুন হাওলাদার বাঁচাতে আসলে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেন দুলাল সহ অন্যান্য সহযোগীরা।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।ও গুরুতর অবস্থায় হারুনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধারালো অস্ত্রের আঘাতে হারুনের মাথার উপরে মারাত্মক জখম হয়, তবে অবস্থার অবনতি হলে যে কোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়৷।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain