আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

আগুনে পুড়ে সেষ। bdnewstv24.com

অক্টোবর ৮, ২০২৩,১:২৫ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

চাঁদপুরের মতলব উত্তরে আগুনে পুড়ে ৩( তিন)  দোকান  ছাই হয়ে গেছে। এতে প্রায় সোয়া কুটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে।
জানা যায়, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারে গত ৫ ই অক্টোবর ২০২৩ ইং  বৃহস্পতি রাত পৌনে ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, রাতে পৌনে ২ টার দিকে হঠাৎ করে কৃষি ব্যাংকের পাশের একটি দোকানে আগুন জ্বলতে দেখে ব্যাংকের কর্মকর্তা বিধান বাবু। পরে তিনি দোকান মালিকদের ফোন দিয়ে জানান এবং ফায়ার সার্ভিসকে জানান। এরই মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে নূরে আলম সরকারের হাটওয়ারী দোকান,পাশের বিপ্লপের কামার দোকান ও বিশুর কামার দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ৪০ মিনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে মূল্যবান মালামাল পুড়ে অন্তত সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। তবে আগুনের সূত্রপাত কিসের থেকে তা কেউ বলতে পাড়ছে না।
হাডওয়্যারী দোকান মালিক নূরে আলম সরকার জানান, অন্য দিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত পৌনে ২ টার সময় কৃষি ব্যাংকের বিধান বাবু আমাকে ফোন দিয়ে এখবর জানায়। এসে দেখি দোকানের সকল মালামাল পুড়ে যাই হয়ে গেছে। এতে আমার ১ কোটি ১৭ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। কেবা কারা এ কাজ করেছে তা আমি জানি না। তবে আমার দোকানে কয়েল জালানো ছিল না।
বিপ্লব কামার জানান তার দোকানে থাকা প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশু কামার জানান, তার দোকানে থাকা যে মালামাল ক্ষতি হয়েছে তার পরিমান ৪/৫ লাখ টাকার মতো।
মতলব উত্তর ফায়ার সার্ভিস ধারণা করছে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পাড়ে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি দোকানের ভিতর আগুন জলছে। পরে সাটার ভেঙে ভিতরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে।

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain