জাহাঙ্গীর আলম বিশ্বাস কে সভাপতি এবং আরিফুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে।
২৪/৯/২০২৩ ইং রবিবার সন্ধায় বরিশাল জেলা দক্ষিণ কৃষক দলের সভাপতি এইচ.এম মহাসীন আলম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম শফরুলের যৌথ স্বাক্ষরিত প্যাডে ৯ ( নয়)সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
এছাড়াও কমিটিতেআবদুল কুদ্দুস হাওলাদার মন্টুকে সিনিয়র সহ সভাপতি, মামুন মিয়াকে সহ সভাপতি, ইমাম হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কাওছার হোসেন ফিরোজ,আবুল কালাম আযাদ এবং সাকিল খানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও তোফাজ্জেল হোসেন মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Md. Riadul Islam (Afzal)