আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

তহবিল সংগ্রহে সেন্ট প্লাসিডস স্কুলে ওপিএ ফান এন্ড ফেয়ার অনুষ্ঠি.bdnewstv24.com

সেপ্টেম্বর ২৪, ২০২৩,১২:৪২ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

 

মানব সেবার জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে সেন্ট প্লাসিডস স্কুলের ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশনের (ওপিএ) উদ্যোগে ফান এন্ড ফেয়ার-২০২৩ইং আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার ২২ সেপ্টেম্বর২০২৩ ইং  সকালে পাথরঘাটাস্থ সেন্ট প্লাসিডস স্কুল প্রাঙ্গনে ফান এন্ড ফেয়ার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ব্রাদার স্যামুয়েল সবুজ বালা (সিএসসি)। ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশনের (ওপিএ) সভাপতি ওপিএন ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ রাশেদ চৌধুরীর সভাপতিত্ব এবং  সজল চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ওপিএ’র সাধারণ সম্পাদক রিজভী রহমান, ওপিএন এরল গোমেজ,কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ওপিএন হাফিজুর রহমান, ওপিএন জিএম হাসান, ওপিএন রোসাঙ্গীর বাচ্চু, ওপিএন এনএইচটি হোল্ডিং লিমিটেড’র চেয়ারম্যান সৈয়দ মো. তানসীর তৈমুর মোর্শেদ,ওপিএন প্রসেনজিৎ দত্তসহ সংশ্লিষ্ট ওপিএনবৃন্দ বক্তব্য রাখেন। ওপিএ ফান এন্ড ফেয়ার-২০২৩এ সেন্ট প্লাসিডস স্কুলের দুই শতাধিক ওল্ড প্লাসিডিয়ান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন বলেন, সেন্ট প্লাসিডস স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা যারা আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে স্ব স্ব অবস্থান থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সেসব প্রাক্তন শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে মানব সেবার লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে আরো অনেকেই এগিয়ে আসবেন, উদ্যোগী হবেন-এটাই প্রত্যাশা করি। সকলের সম্মিলিত প্রচেষ্টায়, ঐক্যবদ্ধ হাতে আমাদের সমাজ এগিয়ে যাবে;এই হোক আমাদের ব্রত।

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain