আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ভালো হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। bdnewstv24.com

সেপ্টেম্বর ১৮, ২০২৩,১২:৩৫ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

 

 

 

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং  কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, খালেদা জিয়াকে সর্বোচ্চ ভালো হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন ডাক্তাররা তার খোঁজ খবর নিচ্ছেন। এরপরও বিএনপি উনাকে বিদেশে চিকিৎসা দেয়ার অজুহাতে রাজনীতি করছে।

(১৭ই সেপ্টেম্বর) ২০২৩ ইং রোববার বিকেলে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে টাঙ্গাইলের নাগরপুরে বিশাল জনসভায় সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে জিনিসপত্রের মূল্য অনেক বেশি। তবে খাদ্যের দাম, চালের দাম কম। এছাড়া আলু, পেয়াজ, রসুন এগুলোর দাম নির্ধারণ হয় আবাদের উপর। কৃষি সবসময় প্রকৃতির উপর নির্ভরশীল। এখন কৃষি হচ্ছে না এই জন্য আমি কৃষিমন্ত্রী হিসেবে সঙ্কিত। পেঁয়াজের দাম অনেক বেড়েছে। গতবছর আলু বিক্রি করতে পারেনি এই কারনে আলু ফেলে দিয়েছে।

তিনি আরও বলেন, মূল্যস্ফিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে তেলের দাম, সারের দাম বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিরতার কারনে দেশে জিনিসপত্রের দাম বেড়েছে।

নির্বাচন প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করবে। দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে। তৃণমূল পর্যায়ে আমাদের শিকড় আছে। বিদেশিরা কি বললো এটি আমরা গুরুত্ব দেই না। বাংলাদেশের মানুষ কি বললো এটি শুনুন। তারা লন্ডনে বসে, নিউইয়র্কে বসে বাংলাদেশ সম্পর্কে ভালো বলতে পারবে না।

সভায় টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য এবং  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর)তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি,টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুনসহ জেলা এবং  উপজেলা ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সভায় উপস্থিত ছিলেন।

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain