আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আইজিপি আ: রউফ ( সাবেক) চলে গেলেন । bdnewstv24.com

সেপ্টেম্বর ১৬, ২০২৩,১:২৮ অপরাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

 

 

 

অবসরপ্রাপ্ত আইজিপি এবং  বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ পিপিএম (৭২) গতরাত (১৩ই সেপ্টেম্বর ২০২৩ ইং)  এগারোটায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—–রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন  এবং  গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মোঃ আব্দুর রউফ ১৯৫০ সালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন ষাইটশালা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে প্রথম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে বিভিন্ন পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করে ২০০৭ সালের ২২ জানুয়ারি অবসর নেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।
মরহুমের প্রথম জানাযা আজ বৃহস্পতিবার সকাল সাতটায় কুমিল্লায় তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাযা আজ বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, চাকরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
জানাযা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং ঢাকা জেলার পুলিশ সুপার ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার), অন্যান্য নেতৃবৃন্দ, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে সহ-সভাপতি (সাবেক ডিআইজি) ওয়ালিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।
পরে আজ বাদ আসর রাজধানীর মধুবাজার জামে মসজিদে মরহুমের তৃতীয় এবং  শেষ জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
আইজিপির শোক
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম সাবেক আইজিপি মোঃ আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আইজিপি আজ বৃহস্পতিবার এক শোক বাণীতে বলেন, মরহুম আব্দুর রউফ একজন পেশাদার পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর উন্নয়ন ও অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখে গেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে তাঁর বিরোচিত ভূমিকা ও অনন্য অবদান স্মরণীয় হয়ে থাকবে।
আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain