সেপ্টেম্বর ৭, ২০২৩,৩:১৯ অপরাহ্ণ
![]() |
| Reporter :- bdnewstv24.com
ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ শুভ আবির্ভাব তিথি বা শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এই উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা থানা এবং শহর শাখার উদ্যোগে বিশ্ব শান্তি কল্পে ও দেশ মাতৃকার শুভ কল্যাণে মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শহরের গোয়ালচামটস্থ শ্রীধাম শ্রীঅঙ্গন হতে এই মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা। এই সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পূজা উদযাপন পরিষদের ১ নং যুগ্ম আহবায়ক অজয় কুমার রায়। এই সময় ফরিদপুর সদর উপজেলা কমিটি এবং পৌরসভা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা শ্রী অঙ্গনে একটি ফলজ এবং চারা রোপণ করেন। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। এই সময় শহরের বিভিন্ন স্থান থেকে একাধিক শোভাযাত্রা অংশগ্রহণ করে।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয় । |
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain