আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

প্রতিযোগীতা মূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার কোন বিকল্প নেই। bdnewstv24.com

সেপ্টেম্বর ৫, ২০২৩,১২:৩২ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, প্রতিযোগীতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার কোন বিকল্প নেই। তবে সেই শিক্ষা গতানুগতিক শিক্ষা হলে চলবে না, শিক্ষা হতে হবে যুগোপযোগী শিক্ষা।মানসম্মত বা যুগোপযোগী প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে মানসম্মত শিক্ষকের প্রয়োজন ও সরকার সেই কাজই করে যাচ্ছে যাচ্ছেন। ৪ সেপ্টেম্বর২০২৩ ইং সোমবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১৮০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, “বর্তমান সরকার স্বচ্ছ এবং  সুন্দর প্রক্রিয়ায় মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছেন। একসময়ের মেধাবী শিক্ষার্থীরা এখন প্রাাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আর প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তোলা হচ্ছে।”

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ হানিফ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহেরী ইয়াছমিন,
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং  সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ,
ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, এএসপি কচুয়া সার্কেল আবুল কালাম আজাদ, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং  গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আমান উল্যাহ, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধান, প্রধান শিক্ষক শাহজাহান, লুৎফুর রহমান ভাসানী, সুখরঞ্জন বিশ্বাস, সালমা পারভীন, আনোয়ারা আক্তার, মাহমুদা আক্তার, রহমত উল্যাহ চৌধুরী, এনায়েত উল্যাহ।

শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন,
চরের শিক্ষকদের জন্য চরভাতার দাবী, কিছু শিক্ষা প্রতিষ্ঠান ঝুকিপূর্ন, শিক্ষা অফিসে লোকবল সংকট, সহকারী শিক্ষকদের থেকে পদোন্নতি প্রধান শিক্ষক হওয়ার সুযোগ দেয়ার প্রয়োজন, শ্রেনী কক্ষের সংকট, অফিস সহকারী নিয়োগ দিলে শিক্ষকদের পাঠদান কার্যক্রম সহজ হবে ও দপ্তরী কাম নৈশ প্রহরী প্রয়োজন।

পরে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৩ ইং সালে যুদ্ধ বিধবস্ত দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের মাধ্যমে সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন। এখন প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন, মাল্টিমিডিয়া ক্লাশ রুমসহ আধুনিকায়নের সকল ব্যবস্থা নেওয়া হয়েছে; যা ২০৪১ইং সালে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহায়ক হবে।

ছবি ক্যাপশনঃ মতলব উত্তর উপজেলা প্রাথমিকের প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain