আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

গ্রেফতার ০৫( পাঁচ) গরু চুরি করিয়া জবাই করে মাংস বিক্রি। bdnewstv24.com

সেপ্টেম্বর ৪, ২০২৩,১:৪০ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

 

চোর চক্রের ৬ সদস্য পটুয়াখালীর দুমকিতে চুরি করা গরু জবাই করে মাংস বিক্রির সময় আটক করেছে দুমকী থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে দুমকি থানাধীন লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালপাড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- দুমকি উপজেলার লেবুখালী ইউপির ৪নং ওয়ার্ডের বারেক হাওলাদারের ছেলে করিম হাওলাদার ওরফে কসাই করিম (২২), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউপির দাওকাঠী এলাকার আ. রাজ্জাকের ছেলে রানা খান (২৪), মো. বজলু ভূইয়ার ছেলে আলম ভূঁইয়া (৩০), গারুলিয়া এলাকার মৃত আ. মালেক হাওলাদার ছেলে বশির হাওলাদার (২৬) এবং  রুনসি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে এখলাছ হাওলাদার (১৯)।
এছাড়াও দুমকির লেবুখালী ইউপির ৬নং ওয়ার্ডের মৃত মোস্তফা বিডিআরের ছেলে সুমন সিকদার (৩৫) পালিয়ে যায়। এই সময় আসামিদের কাছ থেকে ১টি কালো ও হালকা লাল রঙের ষাঁড় গরু জবাইয়ের কাজে ব্যবহৃত ১টি চাপাতি ও ১টি চাকু, ১টি মটরসাইকেল ও ১টি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
দুমকি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বলেন, পলাতক আসামি সুমন সিকদার নিজের মটরসাইকেলটি দিয়ে অন্যান্য আসামিদের নিয়ে বিভিন্ন এলাকায় চুরি করার কাজে ব্যবহার করেন। আসামিরা পরস্পর একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। বিভিন্ন এলাকা থেকে পিকআপে করে গরু চুরি করে আনেন। এরপর করিম হাওলাদার ওরফে করিম কসাইয়ের বাড়িতে জবাই করে মাংস বিক্রির দোকানে মাংস বিক্রি করেন।
দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা সবাই আন্ত:জেলা চোর চক্রের সদস্য। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির মামলা রয়েছে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain