আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

‘শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ হবে স্মার্ট বাংলাদেশ, মাস্টার রোশন আলী। bdnewstv24.com

আগস্ট ২৯, ২০২৩,৫:৪৩ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

 

 

 

 

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাস্টার রোশন আলী বলেন, ‘বঙ্গবন্ধু রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন মাত্র সাড়ে তিন বছর। যুদ্ধবিধস্ত এই দেশ পুর্ণগঠনের জন্য রাত-দিন কাজ করেছেন তিনি। বঙ্গবন্ধুর এই উন্নয়ন দেখে জিয়া এবং  মোশতাক চক্র পাকিস্তানি পরাজিত শক্তির সহ‌যোগীতায় আমাদের জাতির পিতাকে স্বপ‌রিবা‌রে হত্যা করেছে। তারা বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল।’
সোমবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে জীবনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের পরম সৌভাগ্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাহসিক নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গ‌তি‌তে এগিয়ে যাচ্ছে। আমরা তাঁর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয়েছি। তিনি আমাদের ভিশন ২০৪১ দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ হবে স্মার্ট বাংলাদেশ। এটাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।’ এই স্বপ্ন সফল করতে আমাদের সহযোগিতা করুন। আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিন।

ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস ভূইয়ার সভাপতিত্বে এবং দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন মোল্লার সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি আব্দুল মতিন মুন্সী, উপদেষ্টা এটিএম মেহেদী হাসান ভিপি, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার মোসলেম উদ্দিন, মফিজ উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন ভূইয়া মানিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপদেষ্টা মাস্টার সৈদলয়দ আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, সদস্য নজরুল ইসলাম সরকার ও সামছুল মনির এই সময় আরও উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সরকার, আবু হানিফ সরকার সহ আরো অনেকে।

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain