আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

১০০ কেজি প্লাস্টিক গরুর পেটে

সেপ্টেম্বর ৫, ২০১৬,১:৫২ পূর্বাহ্ণ

 
Spread the love

 বিডি নিউজ টিভি ২৪ ডট কম:    ভারতে একটি গরুর পেটে অস্ত্রোপচার করে ১০০ কেজি প্লাস্টিক ও বর্জ্য পদার্থ পাওয়া গেছে! শুধু প্লাস্টিকই নয়, সঙ্গে পেরেক, বিদ্যুতের তার — সবই ছিল গরুটির পেটে।

কলকাতার একটি গণমাধ্যমের খবর, সম্প্রতি আহমেদাবাদে রাস্তার পাশে যন্ত্রণায় কাতরাচ্ছিল ওই গরুটি৷ পথচারীরা ভেবেছিল- গরুটি হয়েতো সন্তানসম্ভবা। বিষয়টি একটি চ্যারিটেবল ট্রাস্টের সদস্যদের জানানো হলে তারা  গরুটিকে ভর্তি করান ট্রাস্টেরই হাসপাতালে।

চিকিৎসকও প্রথমে ভেবেছিলেন গরুটি সন্তানসম্ভবা৷ এজন্য হয়তো শারীরিক দুর্বলতার জন্য হাঁটাচলা করতে পারছে না গরুটি৷ পরে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসক৷ কিন্তু অস্ত্রোপচার করতে ভুল ভাঙে পশু চিকিৎসক কার্তিক শাস্ত্রীর ৷ দেখেন প্রায় ১০০ কেজি প্লাস্টিক ও বর্জ্য পদার্থ ছিল গরুটির পেটে। শুধু প্লাস্টিকই নয়, সঙ্গে পেরেক, বিদ্যুতের তার  সবই ছিল এই আবর্জনার মধ্যে৷ অস্ত্রোপচার করে তা একে একে বার করা হয়।

পশু চিকিৎসক কার্তিক শাস্ত্রীর ভাষ্য, গরুর পেট থেকে আবর্জনা বের হওয়া কোনও নতুন ঘটনা নয়৷ তবে এত বেশি পরিমাণে বর্জ্য পদার্থ কোনও প্রাণীর দেহ থেকে পাওয়া খুবই অদ্ভূত একটা ব্যাপার।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain