আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

দিঘলিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত bdnewstv24.com

আগস্ট ১৬, ২০২৩,১০:৪১ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

 

স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করেছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি আধাসরকারি এবং  স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ১০( দশ) টায় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন , মুক্তিযোদ্ধা, পুলিশ, শিক্ষক, ইমাম পরিষদ, আওয়ামী লীগ এবং   সহযোগী সংগঠন। পরে শোক দিবসের বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোঃ আব্দুল্লাহ। উপজেলা সম্মেলন কক্ষে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৪ ( চার)  আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মাহমুদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহবুবুল আলম। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, তথ্য কর্মকর্তা সাইদা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা আরিফ হোসেন। এই সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সহ-সম্পাদক কে এম আসাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রানা মোল্লাসহ বিভিন্ন পেশা ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ । শেষে চিত্র অংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং   যুব উন্নয়ন এবং  পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain