আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

টাঙ্গাইলে ৩১৪টি গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর. bdnewstv24.com

আগস্ট ৮, ২০২৩,১১:০৩ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

টাঙ্গাইলে ৩১৪টি গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় টাঙ্গাইলে আরও ৩১৪টি ভূমি এবং  গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর। এই জন্য সকল প্রস্তুতি হাতে নিয়েছে জেলা প্রশাসন।
আনুষ্ঠানিকভাবে আগামী ৯ই আগস্ট ২০২৩ ইং বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে বাসগৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। পরে টাঙ্গাইলের উপকারভোগীদের হাতে বাসগৃহের কবুলিয়ত দলিল তুলে দেওয়া হবে। এদিকে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে টাঙ্গাইলে আরও পাঁচ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এর আগেও চার উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। এখন পর্যন্ত যে সকল গৃহহীন মানুষ ঘর পাননি তাদেরকেও পর্যায়ক্রমে ঘর দেওয়া হবে।

সোমবার ৭ ই আগষ্ট ২০২৩ইং সকালে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জমিসহ গৃহ প্রদান উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এই তথ্য জানান। টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম জানান, জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৫১৪টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন করে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৩১৪টি ঘর দেওয়া হবে। একই সাথে আরও পাঁচ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ’সহ বিভিন্ন প্রিন্ট এবং  ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সহ আরো অনেকে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain