আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

এফবিসিসিআই’র সভাপতি নির্বাচিত হওয়ায় মাহবুবুল আলমকে আ জ ম নাছির উদ্দীনের অভিনন্দন. bdnewstv24.com

আগস্ট ৬, ২০২৩,১:০১ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

 

চট্টগ্রাম চেম্বারের টানা পাঁচবারের সভাপতি মাহবুবুল আলম দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)র সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। শুক্রবার ৪ ঠা আগস্ট ২০২৩ইং গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

বার্তায় তিনি উল্লেখ করেন, মাহবুবুল আলম চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেছেন। এবার তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। এই অর্জন শুধু ব্যবসায়ী সমাজের নয়, এই অর্জনে সমগ্র চট্টগ্রামবাসী আনন্দে উদ্বেলিত। তার সুযোগ্য নেতৃত্বে এফবিসিসিআই দেশের ব্যবসা বাণিজ্য খাতে নতুন দ্বার উন্মোচন করবে- এটাই আমাদের প্রত্যাশা। আগামী বছর জাতীয় নির্বাচন। এই নির্বাচন আমাদের জন্য ভিন্নতর একটি চ্যালেঞ্জ। এই নির্বাচনের মাধ্যমেই পরিস্কার হবে দেশ কেমন ভাবে পরিচালিত হবে? এদেশ কি বিএনপি-জামায়াতের মাধ্যমে বিদেশী অপশক্তির আঙ্গুলের ঈশারায় পরিচালিত হবে? নাকি মুক্তিযুদ্ধের চেতনায় একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে স্বাধীনতার পক্ষ শক্তির পরিচালনায় পরিচালিত হবে? এমন কঠিন সময়ের মোকাবেলায় আমাদের ব্যবসায়ী সমাজের ভূমিকা অগ্রগণ্য। মাহবুবুল আলমের নেতৃত্বে দেশের ব্যবসায়ী সমাজ নতুন প্রত্যয়ে এগিয়ে যাবে এমনটাই আশা রাখি।
উল্লেখ্য, ২ই আগস্ট ২০২৩ইং বুধবার এফবিসিসিআই’র নবনির্বাচিত পরিচালকমন্ডলীর ভোটে মাহবুবুল আলম সভাপতি হিসেবে নির্বাচিত হন।আগামী ১৮ই আগষ্ট ২০২৩ইং নতুন কমিটির দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain