আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

চট্টগ্রাম ৪৪ ( চুয়াল্লিশ) নং ওয়ার্ডে নতুন ভোটার বরণ এবং মত বিনিময় অনুষ্ঠানে আ জ ম নাছির। bdnewstv24.com

জুলাই ২৬, ২০২৩,২:৪৭ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

 

৪৪( চুয়াল্লিশ)  নং আগ্রাবাদ সাংগঠনিক ওয়ার্ডে নতুন ভোটার বরণ ও মত বিনিময় অনুষ্ঠিত
ছাত্রলীগের সোনালী অতীত ফিরিয়ে আনতে সিনিয়র নেতাকর্মীদেরকেই ভূমিকা রাখতে হবে
– আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম আসন  নং ১০ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু সমর্থনে ৪৪নং মধ্যম আগ্রাবাদ সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার ২৫শে জুলাই বিকালে আগ্রাবাদ বেপারী পাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে নতুন ভোটার বরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। ৪৪নং মধ্যম আগ্রাবাদ সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আবদুল্লাহ আল ইব্রাহিমের সভাপতিত্ব এবং  কাউন্সিলর নাজমুল হক ডিউকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। অনুষ্ঠানে ৪৪নং মধ্যম আগ্রাবাদ সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এনামুল হক, মো. রেজোয়ান এহসানুল আজিম লিটন, কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, বেলাল উদ্দিন, আহসান উল্লাহ তাহানুন, বেলায়েত, জসিম উদ্দিন ঝিলিক, সাবেক কাউন্সিলর এইচ এম সোহেল সহ সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দিন বলেন, তরুণ প্রজন্মের মাঝে ছাত্রলীগের সোনালী অতীত ফিরিয়ে আনতে হলে আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে অগ্রনী ভূমিকা রাখতে হবে। আমরা যখন ছাত্রলীগ করতাম তখন লোকে আমাদেরকে সম্মান,করতো। আর বর্তমানে কেউ রাজনীতি করে জানতে পারলে লোকে উষ্মা প্রকাশ করে। রাজনীতি সম্পর্কে এমন নেতিবাচক ধারণা দূর করতে হলে আমরা সিনিয়র নেতাকর্মীদেরকে কাজ করতে হবে। তরুণ প্রজন্মের মাঝে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে হবে। তাদেরকে ‘ভাই’ বা ‘গ্রুপিং’ রাজনৈতিক সংস্কৃতি থেকে সরিয়ে আওয়ামী আদর্শিক রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain