আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

লক্ষ্মীপুরে জুন মাসে শ্রেষ্ঠ ওসি সদর থানার জনাব মোসলেহ উদ্দিন সাহেব। bdnewstv24.com

জুলাই ২৪, ২০২৩,১২:৩৭ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

 

লক্ষ্মীপুরে জুন মাসে থানার অফিসার ইনচার্জদের মধ্যে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন। মাদক, অস্ত্র উদ্ধার ,ওয়ারেন্ট তামিলসহ আইন -শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়েছে। ২৩শে জুলাই ২০২৩ ইং রোববার দুপুরে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হওয়ায় সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ উদ্দিনকে ক্রেষ্ট এবং  সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। এছাড়া জেলার শ্রেষ্ঠ উপ পরিদর্শক হয়েছেন সদর থানার আল- আমিন ও জেলার শ্রেষ্ঠ সহকারী উপ পরিদর্শক সদর থানার মোঃ শহিদুল ইসলাম বিবেচিত হওয়ায় তাদেরকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহমুদুল হোসাইন। এই সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ মোহাম্মদ বাকী বিল্লাহ, ডিআইও-১ আজিজুর রহমান, গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটু, কোর্ট ইন্সপেক্টর শফিকুল ইসলাম, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন) সাজ্জাদ হোসেন, সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং  ফোর্সবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যটাগরিতে শ্রেষ্ঠ হওয়াদের ক্রেস্ট, সনদপত্র তুলে দেন পুলিশ সুপার।
জুন মাসে শ্রেষ্ঠ ওসি হওয়ার অনুভূতি জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ উদ্দিন এই প্রতিবেদককে জানান, সর্বপ্রথমে আমি মহান আল্লাহ তালার নিকট শুকরিয়া জানাই, জেলার মাননীয় পুলিশ সুপার মোঃ মাহাফুজ্জামান আশরাফ স্যারের দিক নির্দেশনায় জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি। এই শ্রেষ্ঠত্বের জন্য থানার সকল পুলিশ সদস্যদের অবদান রয়েছে। যোগদানের পর থেকে কোন অন্যায়ের সাথে আপোষ করিনি। আমি লক্ষ্মীপুর সদর থানার আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সবরকম প্রচেষ্টা করে যাচ্ছি ও সত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছি। কর্মের প্রতি আন্তরিকতা থাকলে সবই করা সম্ভব। সকলকে আইন মেনে চলে দেশ গঠনে ভূমিকা রাখি এটাই আমাদের প্রত্যেকের চাওয়া হওয়া উচিত।

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain