আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে পাঁচ অসচ্ছল মেধাবী ছাত্রীর ডাক্তারি পড়ার সুযোগ” bdnewstv24.com

জুলাই ১৭, ২০২৩,১২:৪১ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

 

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বিনা বেতনে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন পাঁচ অসচ্ছল এবং  মেধাবী ছাত্রী। শনিবার (১৫ই জুলাই) ২০২৩ ইং আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত গভর্নিং বডির ৩৮ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, সকাল ৯ টায় কলেজের কনফারেন্স রুমে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে গভর্নিং বডির ৩৮ তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এমবিবিএস ২০২২-২৩ ইং শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধা কোটায় ছাত্রী ভর্তির বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস ২০২২-২৩ইং শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধাবী কোটায় নির্বাচিত ও অপেক্ষমান ছাত্রীদের তালিকা প্রকাশ করা হয়। মেধা তালিকায় ৫ জনকে নির্বাচিত এবং ২ জনকে অপেক্ষমান রাখা হয়েছে। নির্বাচিত ছাত্রীরা হলেন, ইরোনা রশিদ, মোছা. রোকাইয়া ইয়াসমিন, সুমাইয়া নূর, শারমিন আক্তার ও স্মৃতি আক্তার। নুসরাত হুদা নওরীন এবং সুমি আক্তার অপেক্ষমান তালিকায় রয়েছে। আগামী ১৭ ই জুলাই ২০২৩ইং এর মধ্যে নির্বাচিতদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর, কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব অধ্যাপক ডা. মাহমুদা হাসান, গভর্নিং বডির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী, গভর্নিং বডির সদস্য এবং স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন, গভর্নিং বডির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিনিধি মোহাম্মাদ আব্দুল কাদের, দাতা প্রতিনিধি ও আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ডা. মো. মাজহারুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রতিনিধি অধ্যাপক ডা. আফিকুর রহমান, শিক্ষানুরাগী প্রতিনিধি আব্দুল মালেক, গভর্নিং বডির সদস্য অ্যিাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অধ্যাপক ড. জিনাত হুদা, অভিভাবক প্রতিনিধি ডা. কে এম জোবায়ের গালীব ও পৃষ্ঠপোষক প্রতিনিধি শেখ নাফিজ উদ্দিন।
পরে সকাল ১১ টায় বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ এর গভর্নিং বডির ২১ তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের এমবিবিএস ২০২২-২৩ইং শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধাবী কোটায় নির্বাচিত ও অপেক্ষমান ছাত্রীদের তালিকা প্রকাশ করা হয়। মেধা তালিকায় ৩ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা হলেন মোঃ আসাদুজ্জামান আসিফ, মুহাম্মদ আরমান ও সুমাইয়া পারভিন রিনি।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain