মার্চ ১২, ২০২৩,১:৩৭ পূর্বাহ্ণ
Reporter:- bdnewstv24.com
নড়াইলে পুলিশের অভিযানে ০১ ( এক) টি চোরাই ইজিবাইক উদ্ধার হয়েছে। চোরাই ইজিবাইকটি বিক্রয়ের সময় ০২ ( দুই) জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের মোঃ দুদু মোল্যার ছেলে রুবেল মোল্যা(২০) ও একই গ্রামের নবীর মোল্যার ছেলে সবুজ মোল্যা(২০)। ১০ ই মার্চ ২০২৩ ইং (শুক্রবার) রাতে নলদী ক্যাম্পের এসআই মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সকল সংবাদ সংগ্রহ করা হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain