আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ। bdnewstv24.com

মার্চ ১১, ২০২৩,১২:৪২ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

দশমিনায় লঞ্চ থেকে তেঁতুলিয়া নদীতে পড়ে সাইফুল ইসলাম (২৫) নামের ০১( এক)  যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার ১০ ই মার্চ ২০২৩ ইং ভোরে পূবালী-৫ লঞ্চে করে ঢাকা থেকে রাঙ্গাবালী আসার সময় বীজবর্ধনখামা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে পড়ে যান তিনি। নিখোঁজ সাইফুল রাঙ্গবালী উপজেলার চরমোন্তজের হানিফ বিশ্বাসের ছেলে।

পুলিশ এবং  নিখোঁজের পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার সদরঘাট থেকে পূবালী-৫ নামের একটি লঞ্চে চর মোন্তাজ আসছিলেন সাইফুল। এই সময় সাইফুলের বড় ভাই বাদশা বিশ্বাস এবং  এক স্বজন সঙ্গে ছিলেন। ভোর পৌনে ৫টার দিকে লঞ্চটি বাঁশবাড়িয়ার বীজবর্ধন খামার এলাকা অতিক্রমকালে তেঁতুলিয়া নদীতে পড়ে নিখোঁজ হন সাইফুল। ওই লঞ্চের মাস্টার ইনচার্জ মো. মনির জানান, যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক লঞ্চ থামিয়ে দেওয়া হয়। তেঁতুলিয়া নদীর যে স্থানে ঘটনাটি ঘটেছে সেটি গভীর এবং  ভাঙনকবলিত এলাকা। তিনি এবং নিখোঁজ যাত্রীর স্বজনরা ঘটনাস্থলে রয়েছেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পুলিশ এবং   ফায়ার সার্ভিসের লোকজন নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করছে। নিখোঁজের স্বজন এবং  স্থানীয় লোকজনও উদ্ধারে নেমেছেন। তিনি আরও বলেন, ওই যাত্রী কীভাবে বা কেন নদীতে পড়ে গেছেন তা এখনও জানা যায়নি।

সকল সংবাদ সংগ্রহ করা হয়।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain