আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

অনুষ্ঠিত হয়েছে গণসংবর্ধনা। bdnewstv24.com

মার্চ ৩, ২০২৩,১২:৫৮ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

 

বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার পৌর মেয়র কে এম জাকির হোসেন এর গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের প্রাক্তণ প্রধান শিক্ষক গৌরপদ মন্ডলের সভাপতিত্বে বনপাড়া মডেল উচ্চ বিদ‍্যালয় মাঠে উপজেলা সকলস্তরের নাগরিক সমাজ এই গণসংবর্ধনা প্রদান করেন। মেয়র জাকির হোসেন পর পর ০৩( তিন)  বার মেয়র নির্বাচিত হলেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বুধবার বিকেল ০৩( তিন)  টা থেকে রাত ১২( বারো) টা পর্যন্ত অনুষ্ঠানস্থল বনপাড়া মডেল স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ ছিলো। স্থানীয়দের ধারণা, এই গণসংবর্ধনায় প্রায় ২০হাজার মানুষ উপস্থিত ছিলেন। ৩টি স্তরে এই অনুষ্ঠান শেষ হয়।
গণসংবর্ধনাকে কেন্দ্র করে বিকেল ৩টা থেকে ব্যানার  এবং  ফেস্টুন নিয়ে উপজেলার ২টি পৌরসভা এবং  ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে চেয়ারম্যান এবং  ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এবং  সাধারণ সম্পাদক নেতা-কর্মী মুক্তিযোদ্ধা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিভিন্ন ব‍্যবসায়ী প্রতিষ্ঠানের সভাপতি এবং  প্রধানগণ সাধারণ মানুষের মিছিল আসতে শুরু করে পরে তা জনসমুদ্রে রূপ নেয়। ব্যানার, ফেস্টুন এবং  মিছিলে ‘আর নয় গুরুদাসপুর এবার বড়াইগ্রাম উপজেলা থেকে এমপি মনোনয়ন চাই’ দাবি তুলে মেয়র কেএম জাকির হোসেনকে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের জন্য এমপি মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

অনুষ্ঠানের প্রথম অংশে দুই শতাধিক প্রতিষ্ঠান এবং  ব্যক্তি পর্যায় থেকে ক্রেস্ট, ফুল এবং  উপহার দিয়ে মেয়র জাকিরকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে আলোচনা সভায় উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী এবং  সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা,জাসদ নেতা সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান, নগর ইউনিয়নের চেয়ারম্যান শামসুজ্জোহা সাহেব,সাবেক চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু,বড়াইগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মমিন আলী, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু,গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ বক্তব্য রাখেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লোজআপ তারকা লায়লা, পথিক নবী, মোনালিসা মুন, সুইটি এবং  জেরিন সহ বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।

সকল সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain