টাঙ্গাইলে বিবেকানন্দ কলেজে নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
টাঙ্গাইলে বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন ছাত্রছাত্রীদের আগমন উপলক্ষে নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার (২৭এ ফেব্রুয়ারি) ২০২৩ ইং সকালে বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আয়োজন করা হয়।
কলেজটির গভর্নিং বডির সভাপতি রওশন আরা খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে-র সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এরশাদ হাসান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বায়েজিদ হোসেন সহ আরো অনেকে।
সকল সংবাদ সংগ্রহ করা হয় ।
Md. Riadul Islam (Afzal)