সভায় মূল বক্তব্য উপস্থাপক ডাঃ ওহাব মিনার বলেন, মাদকের সহজলভ্যতা দূর করতে হবে, আসক্তদের চিকিৎসা সহজলভ্য করতে হবে পাশাপাশি যুবকদের মাদকমুক্ত রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।মসজিদ, মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে আগতদের সামনে মাদকের কুফল এবং পরিনতি তুলে ধরতে হবে, তাই ইমামদের এই বিষয় প্রশিক্ষণ দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,, ছাত্র এবং অভিভাবকদের মাঝে সেতু বন্ধন তৈরূ করতে হবে। তাহলেই সম্ভব আপনার সন্তানকে মাদকের ভয়াল থাবা ও কিশোর গ্যাং, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে।’
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আল ইমরান বলেন, ‘প্রত্যেক অভিভাবক তার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে চলাফেরা করছে, এই বিষয়গুলোতে গুরুত্ব দিলে আমার মনে হয়, আমাদের সন্তানেরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারবে না।
সময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুব হোসেন, অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, শিক্ষার্থীরা এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।
সকল সংবাদ সংগ্রহ করি।
Md. Riadul Islam (Afzal)