আজ সোমবার,৯ই নভেম্বর, ২০২৬ ইং, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.     

বানিয়াচং থানার অজয় চন্দ্র দেব,জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। bdnewstv24.com

ফেব্রুয়ারি ১৫, ২০২৩,১২:৫৬ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

 

 

দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা ও   দায়িত্ব এবং  কর্তব্য পালনের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করার প্রয়াসে একজন মানবিক এবং  চৌকশ পুলিশ অফিসার অভিন্ন মানদণ্ডে ৩য় বার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার অফিসার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব। গত সোমবার (১৩ই-ফেব্রুয়ারি) ২০২৩ইং সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এসএম মুরাদ আলি কর্মক্ষেত্রের কৃতিত্ব স্বরূপ তাঁকে সম্মাননা স্মারক এবং  অর্থ পুরষ্কার প্রদান করেন। বানিয়াচং থানায় চাঞ্চল্যকর ক্লু-লেস শিশু ধর্ষণ এবং  হত্যা মামলার রহস্য উদঘাটন, দস্যুতা মামলার রহস্য উদঘাটন, চোরাই মোটর সাইকেল এবং  টমটম উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার এবং  জুয়াসহ বিভিন্ন অপরাধ নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় পুরষ্কারের অভিন্ন মানদণ্ডের আলোকে গত জানুয়ারি মাসে তিনি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেন এর স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপারের পক্ষ থেকে তাঁকে পুরস্কৃত করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে (বানিয়াচং সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী (মাধবপুর সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার আবুল খায়ের (বাহুবল সার্কেল) প্রমুখ। এছাড়া ও হবিগঞ্জ জেলার অফিসার ইনচার্জগণ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং  অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি অজয় চন্দ্র দেব পুলিশ সুপার এসএম মুরাদ আলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সম্মাননা অর্জনে আমার থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতায় আমি পুরস্কৃত হয়েছি। তিনি আরও বলেন, আমার এই সম্মাননার মর্যাদা রাখতে আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যেন আরও যথাযথ ভাবে সততার সহিত পালন করতে পারি এই ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন উল্লেখ্য, অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব ইতিপূর্বে হবিগঞ্জ জেলার লাখাই থানার ওসি (তদন্ত) এবং  শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন গত ২৭এ জুলাই ২০২২ইং বানিয়াচং থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

সকল সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain