আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

৪৩তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত,আনসার বাহিনীর। bdnewstv24.com

ফেব্রুয়ারি ১৪, ২০২৩,২:৩৩ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

বাংলাদেশ আনসার এবং  গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশ আজ ১২ই ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে বাংলাদেশ আনসার এবং  ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সমাবেশ উপলক্ষ্যে বাহিনীর কর্মকর্তা, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ভিডিপি-টিডিপি সদস্যদের সমন্বয়ে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি এবং বাংলাদেশ আনসার এবং  ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মোঃ ফখরুল আলম।

উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, কূটনৈতিক ব্যক্তিবর্গ,

্সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং  অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ৯টা ১৫ মিনিটে বিএইচএম এর মাঠে প্রবেশের মধ্য দিয়ে কুচকাওয়াজ শুরু হয়। কন্টিনজেন্ট ও কমান্ডারগণ মাঠে প্রবেশের পর একে একে সালাম গ্রহণ করেন একাডেমির কমান্ড্যান্ট, বাহিনীর মহাপরিচালক, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সুসজ্জিত অশ্বোরোহী দলের নিরাপত্তা বেষ্টনীতে কুচকাওয়াজ মাঠে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শনের পর মার্চ পাস্ট করে একে একে তাকে অভিবাদন জানায় ইউনিট পতাকাবাহী কন্টিনজেন্ট, ব্যাটালিয়ন আনসার (পুরুষ) কন্টিনজেন্ট, ব্যাটালিয়ন আনসার (মহিলা) কন্টিনজেন্ট, জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্ট, সাধারণ আনসার, ভিডিপি-টিডিপি (পুরুষ) কন্টিনজেন্ট, সাধারণ আনসার, ভিডিপি-টিডিপি (নারী) কন্টিনজেন্ট ও সবশেষে বিশেষায়িত ইউনিট আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) কন্টিনজেন্ট।

বাংলাদেশ আনসার এবং  গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের পাশাপাশি বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা, সততা, দূরদর্শিতা, মমত্ববোধ প্রভৃতির দৃষ্টান্তপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ৮টি ক্যাটাগরিতে ১৮০ জনকে সাহসিকতা এবং  সেবা পদক পরিয়ে দেন মাননীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার এবং  গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। তিনি বলেন,

কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ছয় দফা দাবিকে ভিত্তি ধরে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য “স্বাধীনতার পথে”, ১৯৭১ইং সালের ১৭ ই এপ্রিল ১২ জন আনসার সদস্যের “গার্ড অব অনার প্রদানের ভাস্কর্য ও একাডেমির মূল ফটকের দুই পাশে নির্মিত মুরাল।

সকল সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain