ফেব্রুয়ারি ৫, ২০২৩,১২:৪০ পূর্বাহ্ণ
Reporter:- bdnewstv24.com
দিনাজপুর নবাবগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলযোগে ঘুরতে এসে পিকনিক বাসের চাপায় তাহমিন রহমান ০৪( চার) বৎসর নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু গ্রীন লিফ কিন্ডারগার্টেন এর নার্সারি শ্রেণীর ছাত্র মীর তাহমিদ রহমান দিনাজপুর জেলার খানসামা উপজেলার সহজপুর গ্রামের মীর ফার্মেসীর স্বত্বাধিকারী মীর তহিদুল ইসলামের একমাত্র ছেলে।
আফতাবগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, শনিবার সকালে বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে স্বপ্নপূরীতে ঘুরতে যাচ্ছিল। মোটরসাইকেলটি ইসলামপুর এলাকায় আসলে রাস্তার বালুতে পাশ কেটে পড়ে যায়। এই সময় বীরগঞ্জ পৌর উচ্চবিদ্যালয়ের একটি পিকনিক বাস শিশু তাহমিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
এই ব্যাপারে আফতাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এই ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকল সংবাদ সংগ্রহ করি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain