ফেব্রুয়ারি ৪, ২০২৩,৩:৪৭ অপরাহ্ণ
Reporter:- bdnewstv24.com
কুমিল্লার মুরাদনগর বাস পরিবহন ড্রাইভার এবং শ্রমিকদের মাঝে শীতবস্ত্র এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কোম্পানীগঞ্জ শাখার পক্ষ থেকে উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে এই শীতবস্ত্র এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
এই সময় শতাধিক শ্রমিকের মাঝে শীতবস্ত্র এবং নগদ ৫( পাঁচ শত) টাকা করে বিতরন করা হয়। এছাড়া মৃত. ৭জন ড্রাইভার শ্রমিকের পরিবারের মাঝে জনপ্রতি ২০হাজার টাকা এবং ৯ জন শ্রমিকের মেয়ের বিয়ের জন্য অনুদান হিসেবে জনপ্রতি ৩ হাজার টাকা প্রদান করা হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain