আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

আগুন জলছে মোংলায় ফায়ার সার্ভিস কাজ করছে bdnewstv24.com

ফেব্রুয়ারি ১, ২০২৩,১:১০ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

বাগেরহাট জেলাধীন,
মোংলা ইপিজেডের ভিআইপি-০১ লাগেজ ফ্যাক্টরীতে লাগা আগুন এখনও জ্বলছে। ৩১ এ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৩.০০ টায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের ০৪( চার) টি ইউনিট। তবে আগুন লাগার সূত্রপাত এখনও জানাতে পারেনি ইপিজেড এবং ভিআইপি ফ্যাক্টরী কর্তৃপক্ষ। মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক এবং ভিআইপি-০১ ফ্যাক্টরীর প্রধান এইচ, আর এডমিন মোঃ মিজান জানান, মঙ্গলবার বিকেল ৩.০০ টার দিকে এই লাগেজ ফ্যাক্টরীটিতে আগুন লাগে। সেই থেকে এখনও পর্যন্ত ধাউ ধাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে মোংলা ইপিজেড, মোংলা নৌবাহিনী, মোংলা বন্দর এবং বাগেরহাট, রামপাল, ফকিরহাট ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনে পুড়ছে ফ্যাক্টরীটির একতলা বিশিষ্ট পুরো ফ্লোর। ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, এই অগ্নিকাণ্ডে কেউই দগ্ধ এবং হতাহত হয়নি। আগুন এখনও নিভেনি, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে আগুন শুধু একতলা বিশিষ্ট ভিআইপি-০১ ফ্যাক্টরীতেই সীমাবদ্ধ রয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি করা হবে বলেও জানান তিনি। তবে ভিআইপি ফ্যাক্টরী বলছে শট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ভিআইপি-০১ নম্বর লাগেজ ফ্যাক্টরীর প্রধান প্রশাসন এবং মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোঃ মিজান বলেন, আগুন লাগার সূত্রপাত এই মুহুর্তে নিশ্চিত বলতে পারছিনা। তবে শর্ট সার্কিট অথবা ওয়েল্ডিং থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। আগুনে প্রায় ৩শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তিনি। এছাড়া এ অগ্নিকান্ডে কেউ হতাহত হননি বলেও দাবী তার। তিনি বলেন, ইপিজেডে ভিআইপির ৮ টি ফ্যাক্টরী রয়েছে।

সকল সংবাদ সংগ্রহ করি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain