আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

নিয়োগ পরীক্ষা স্থগিত,বিদ্যালয় অফিস সহায়কের। bdnewstv24.com

জানুয়ারি ৩০, ২০২৩,১২:৩৬ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24. com

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাটেরচর দে.এ. মান্নান পাইলট উচ্চবিদ্যালয়ের সহায়ক কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার পরীক্ষার জন্য নির্ধারিত দিন থাকলেও ডিজি প্রতিনিধি না আসার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো: শাহজাহান শিকদার বলেন,রোববার তাদের বিদ্যালয়ে অফিস সহকারী, অফিস সহায়ক এবং   কম্পিউটার অপারেটর সহ কয়েকটি পদে কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে ডিজি প্রতিনিধি আসতে না পারায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নোটিশ দিয়ে ইতোমধ্যে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। তবে সম্প্রতি বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো: শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি বোর্ড কর্তৃক প্রমাণিত হওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বললেন বিষয়টি আমার জানা নেই।
ডিজি প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মুন্সীগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওবায়দুল হক ভূঞার। বিষয়টি সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি আজকে পরীক্ষায় উপস্থিত থাকতে পারবো না বলে জানিয়ে দিয়েছি।আমি কবে সময় দিতে পারবো সেটা পরে জানিয়ে দিব।

উল্লেখ্য, গত ২৬ ই জানুয়ারি ভাটেরচর দে.এ. মান্নান পাইলট উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেনকে কারণ দর্শানোর নোটিশ করে মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নোটিশে বলা হয় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে জয়ী হতে সাখাওয়াত হোসেন অনৈতিক পন্থা অবলম্বন করেছেন। ঢাকা শিক্ষা বোর্ডের তদন্তে সেটা প্রমাণিত হয়েছে এমতাবস্থায় কেন তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হবে না এই মর্মে ৩০( ত্রিশ)  দিনের মধ্যে লিখিতভাবে তাকে জবাব দিতে বলা হয়। এদিকে শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিদ্যালয় সংশ্লিষ্ট সকল কাজ থেকে বিরত রাখতে জেলা শিক্ষা কর্মকর্তা  ও জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেন ম্যানেজিং কমিটি নির্বাচনে পরাজিত প্রার্থী মাহবুব উল্লাহ শিকদার।

সকল সংবাদ সংগ্রহ করি ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain