আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

বিশ্ব ইসতেমা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা । bdnewstv24. Com

জানুয়ারি ৯, ২০২৩,১:৩৮ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

০৬( ছয়) ই জানুয়ারি ২০২৩ ইং ১৫:৩০মিঃ এর সময়  গাজীপুর মহানগরীর ইজতেমা মাঠ সংলগ্ন বাটা গেইট রোডে আগামি ১৩-১৫ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ১ম পর্ব ও ২০-২২ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ২য় পর্ব টঙ্গীতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমায় আইন-শৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা এবং  অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে গত-১৩/১০/২০২২ ইং তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি এবং  বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত ফলো-আপ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনাব আ ক ম মোজাম্মেল হক, এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব জাহিদ আহসান রাসেল, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, যুব এবং  ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব ফরিদুল হক খান, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব মোঃ আমিনুল ইসলাম খান, সিনিয়র সচিব, জন নিরাপত্তা বিভাগ, জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), মাননীয় পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর, জনাব আসাদুর রহমান কিরণ, মেয়র (ভারপ্রাপ্ত), গাজীপুর সিটি কর্পোরেশন, জনাব আনিসুল হক, জেলা প্রশাসক, গাজীপুর ও ইজতেমার উভয় পক্ষের মুরুব্বিগণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরো অনেকে।

সভায় পুলিশ কমিশনার মহোদয় ইজতেমায় ট্রাফিক ব্যবস্থাপনা, পার্কিং ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন ও  আসন্ন ইজতেমা সাফল্যমণ্ডিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত আছে মর্মে উল্লেখ করেন।

সভাপতি মহোদয় তার সমাপনী বক্তব্যে গত ১৩/১০/২০২২ ইং  খ্রিঃ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথ বাস্তবায়ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ও সকল সংস্থাকে ধন্যবাদ দেন। সকলের আন্তরিক সহযোগিতায় এবারের ইজতেমা সফল হওয়ার আশ্বাস জ্ঞাপন করেন।

সকল সংবাদ সংগ্রহ করি ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain