আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

অনুষ্ঠিত হয়েছে কর্মি সম্মেলন। bdnewstv24.com

জানুয়ারি ৪, ২০২৩,২:০৬ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার ০২ ই জানুয়ারী ২০২৩ ইং বিকালে উলুকান্দী ঈদগাহ্ মাঠে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং  উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ – ৩( তিন)  আসনের সাবেক সংসদ সদস্য এবং  সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং  পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। বৈদ্যের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সঞ্চালনা করেন,উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আল আমিন সরকার। প্রধান বক্তা আব্দুল্লাহ্ আল-কায়সার তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়নের কথা উল্লেখ করে বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমুল পর্যায়ে দলকে আরও বেশি সু-সংগঠিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিগত দিনে বিএনপির আমলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর নানা অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল। সেইসব নির্যাতনের কথা আমরা কেউ ভুলে যাইনি। যদি বিএনপি-জামাত আবার ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর ফের নির্যাতনের খড়গ নেমে আসবে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পদ পদবি নিয়ে কোন নোংরা রাজনীতি করা যাবেনা। আগামীতে দলে যারা যোগ্য রয়েছেন তাদের সঠিক মূল্যায়ন করা হবে।
সহ-সভাপতি ইঞ্জি.মাসুদুর রহমান মাসুম তার বক্তৃতায় বলেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বুলেটের চেয়েও বেশি শক্তিশালী। তিনি বলেন আমরা ঐক্যবদ্ধ থেকে নবীন প্রবীনদের সমন্বয়ে সোনারগাঁ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন এবং  ওয়ার্ডের কমিটি গঠন করা হবে।

তিনি আরো বলেন, সোনারগাঁয়ের আওয়ামী লীগ অনেক বেশী শক্তিশালী। যারা দলের মধ্যে থেকে ষড়যন্ত্র করছে তাদের হুশিয়ার করে দিয়ে তিনি বলেন,আওয়ামী লীগে কোন গ্রুপিং থাকবে না। কেউ আমার লোক কেউ অন্যের লোক সেটি বলে লাভ নেই। আমরা সবাই জাতির জনক বঙ্গবন্ধু এবং    শেখ হাসিনার লোক। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলার মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির ভূঁইয়া, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাবেক ছাত্রনেতা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সোনারগাঁ উপজেলার সিনিয়র সহ-সভাপতি ইমামুদ্দীন ইমাম, পৌর যুবলীগ সভাপতি আসাদ, থানা যুবলীগ নেতা আরিফ, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, প্যানেল চেয়ারম্যান নবী হোসেন, সোনারগাঁ উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি রাসেল মাহমুদ, আমজাদ হোসেন,নজরুল ইসলাম রিফাত, মোঃ রাকিব হাসান, রকি, শেখ মোহন সহ আরো অনেকে।
সকল সংবাদ সংগ্রহ করি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain