আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

ডাকাতি দুইজন আহত। bdnewstv24.com

জানুয়ারি ১, ২০২৩,১:৪১ অপরাহ্ণ

 
Spread the love

 

Reporter:- bdnewstv24. Com

 

বাকেরগঞ্জ উপজেলার ১৩ (তেরো) নং পাদ্রীশিবপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মোঃ মজিবুর রহমান হাওলাদারের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।তথ্য সূত্রে জানা যায় যে,উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আজহার আলী হাওলাদারের পুত্র মোঃ মজিবুর রহমান হাওলাদার জমি ক্রয় করার উদ্দেশ্যে তাহার কন্যা বরিশাল খাদ্য অধিদপ্তরের সাবিনা ইয়াসমিন নিকট থেকে ২( দুই)  লক্ষ টাকা তাহার নিজ বাড়ির বসত ঘরের স্টিলের শোকেজের মধ্যে রাখিলে গত ৩০শে ডিসেম্বর২০২২ ইং শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটের সময় তাহাদের দক্ষিণ পাশের বারান্দার দরজা ভেঙে ৩( তিন)  জনের এক সঙ্ঘবদ্ধ ডাকাতদল প্রবেশ করেন।ডাকাতদল ঘরে প্রবেশ করিয়া তাহার স্টিলের শোকেসের মধ্যে রক্ষিত ২( দুই)  লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার নেওয়া সহ মুজিবুর রহমান হাওলাদার এবং  তার স্ত্রী মোসাঃ সেলিনা বেগম বুলবুলকে কুপিয়ে এবং   পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। এতে করে সেলিনা বেগম বুলবুলের ডান হাতের কাঁধে ল মাথার বাম পাশে ডাকাতদের কোপে রক্তাক্ত জখম হলে তাকে চিকিৎসার জন্য বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল প্রেরণ করেন । এই ডাকাতিরর সাথে কাহারা সংঘটিত এই বিষয়ে জানতে চাইলে মজিবর রহমান সাংবাদিকদের এক ভিডিও সাক্ষাৎকারে জানান,একই গ্রামের মৃত খলিল দফাদারের বখাটে ও মাদকসেবী পুত্র আবু জাফর ওরফে রাশেদ, সোহরাব আলী সিকদারের পুত্র শাহাদাত শিকদার এবং  মাসুদ শিকদারকে শনাক্ত করেছেন বলে তিনি জানান। তিনি আরো অভিযোগ করে জানান,এই ইয়াবা সেবনকারী রাশেদ ইতিপূর্বে তাহার আপন চাচা আজহার দফাদারকে কুপিয়ে মারাত্মক জখম করেছেন। তিনি আরো অভিযোগ করে জানান, এই রাশেদ একজন নিয়মিত ইয়াবা সেবনকারী এবং ল জুয়াড়ি। এই জুয়ার টাকা জোগানোর জন্য তাহার বাড়িতে ডাকাতি করছেবলে অভিযোগ করে জানান। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান,ঘটনাস্থলে ইতিমধ্যে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(তদন্ত)সত্যরঞ্জন খাসকেল এবং  এসআই আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার বিষয় বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সত্যরঞ্জন খাসকেলের নিকট জানতে চাইলে তিনি জানান, আমাদের তদন্ত চলিতেছে ও তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সকল সংবাদ সংগ্রহ করি ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain