ডিসেম্বর ১১, ২০২২,২:০৬ অপরাহ্ণ
Reporter:- bdnewstv24.com
স্বামী মৃত্যু বরণ করার পর০৩( তিন) ছেলে সন্তানকে দিনাতিপাত করে আসছেন বিধবা নারী আরোজা বেগম (৫০)। রাস্তার কাজ করে সংসার চালানোর পাশাপাশি সন্তানদের লেখাপড়া করাচ্ছেন তিনি। অভাবে পড়ে স্বামীর রেখে যাওয়া ভিটে মাটিও বিক্রি করে দিয়েছেন। ছিল একটি থাকার ঘর। সেটিও গতকাল সন্ধ্যায় আগুন পুড়ে ছাই হয়ে গেছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া গ্রামে এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
শনিবার সকালে সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান, ৯ ডিসেম্বর২০২২ ইং সন্ধ্যা ৫.৩০ ঘটিকার সময় আগুন দেখতে পেয়ে ডাকচিৎকার দেন বাড়ির লোকজন। ওই সময় পাশের বাড়িতে থাকা আরোজা বেগম আগুনের খবর পেয়ে বাড়িতে এসে দেখতে পান আগুনে জ্বলছে তার বসতঘর। ফায়ারসার্ভিস এবং এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাঁচাতে পারেন নি বসত ঘরটি। ঘরে থাকা আসবাবপত্র, ধান, চাউল, নগদ টাকা, কাগজপত্র, সনদপত্র সহ সবকিছু মুহুর্তেই ছাই হয়ে গেছে।
আরোজা বেগম কান্নায় ভেঙ্গে পড়ার কারণে কথা বলতে পারেন নি। তার ছেলে শরীফ বলেন, আমি লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রী কাজ করি। আমার একটি সাইকেল ছিল কলেজে যাওয়ার সেটিও পুড়ে গেছে। তিনি আরও বলেন, ঘরে থাকা ৩ টি খাট, ১ টি ফ্রিজ, ১ টি আলমিরা, ১ টি কেবিনেট, ১ টি ওয়্যারড্রপ, ১ টিভি, ১ টি মোবাইল ফোন সহ সবকিছু পুড়ে যায়। আমার পাসপোর্ট করার রাখা ১৭ হাজার ৫০০ টাকা ও বিদেশে যাওয়ার জন্য লোন উঠানো ১ লাখ ৫০ হাজার টাকা ছিল, কিন্তু টাকাগুলো পাচ্ছি না। সব মিলিয়ে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস ছাড়া আর কোন পথ খোলা নেই। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান জানান, সরকারের পক্ষ থেকে ঢেউটিন এবং নগদ টাকা অনুদান দেওয়া হবে।
সকল সংবাদ সংগ্রহ করি ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain