আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

সংঘর্ষ bdnewstv24. Com

ডিসেম্বর ৭, ২০২২,৪:০৪ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter:- bdnewstv24.com

 

কুমিল্লার তিতাসে ভিটিকান্দি ইউপির বর্তমান সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে হওয়া সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের ছেলে জহির উদ্দিন মারা গেছেন। এই ছাড়া সাবেক মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। এই সময় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৪( চৌদ্দ)  জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় মানিককান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা নেওয়ার পথে জহির উদ্দিন (৩৮) মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগ নেতা ডালিম মুন্সি।

এতে আহতরা হলেন, উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান, বর্তমান চেয়ারম্যান বাবুল আহম্মেদের সমর্থক হোসেন মিয়া এবং  মনির হোসেন। এই ঘটনায় প্রাথমিকভাবে আহত এই তিনজনের নাম জানা গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং  মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।

এলাকাবাসী জানান, বর্তমান চেয়ারম্যান বাবুল আহম্মেদ এবং  সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সমর্থকেরা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছোড়েন। এতে এক পুলিশের এসআই আহত হন।

এই ঘটনার আহত পুলিশকে নিয়ে অন্য পুলিশ সদস্যরা চলে গেলে সাবেক ইউপি সদস্য সাইফুল মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

হোমনা ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার রাসেল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। এরপর সন্ধ্যা ৬( ছয়) টায় এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূধীন চন্দ্র দাস বলেন, ‘আৰু মোল্লা গ্রুপ এবং  সাইফুল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে হামলা-মামলা চলে আসছিল। তারই জের ধরে আজকের সংঘর্ষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে ও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

 

সকল সংবাদ সংগ্রহ করি ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain