জুলাই ৩, ২০২২,১:১৮ পূর্বাহ্ণ
Reporter :- bdnewstv24.com
কুলাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, ঘরবাড়ী হারিয়ে মানুষ দিশেহারা প্রায়, তাদের মধ্যে চিকিৎসা সেবা, ঔষধ এবং খাবার পৌঁছে দিচ্ছেন মানবিক ডাক্তার মোঃ তোফায়েল আহমেদ চৌধুরী। তিনি কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়ন এর মানগাওঁ গ্রামে জন্মগ্রহণ করেন। কুলাউড়াতে তিনি অতি স্বল্প মূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন দীর্ঘ ০৫(পাঁচ) বছর থেকে।বর্তমানে কুলাউড়ার উপজেলায় ০৫(পাঁচ) টি ইউনিয়নে বন্যাকবলিত হওয়ায় তিনি প্রতিদিন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে, বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা, ঔষধ এবং বিশুদ্ধ পানির সাথে খাবার পৌঁছে দিতেছেন, মুঠোফোনে কথা বললে তিনি বলেন যতদিন বন্যার পরিস্থিতি ভালো না হবে তিনি এই কার্যক্রম অব্যাহত রাখবেন। তিনি আরও বলেন সবাই প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ালে পরিস্থিতি মোকাবেলা করা সহজ হবে।
সকল সংবাদ সংগ্রহ করি ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain