আজ সোমবার,৯ই নভেম্বর, ২০২৬ ইং, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.     

লকডাউন বাড়ছে কিনা, জানা যাবে বৃহস্পতিবার

মে ২৭, ২০২০,১:১৬ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা: করোনাভাইরাস মহামারীর মধ্যে ঘরে থাকার মেয়াদ ৩০ মে’র পর আরও বাড়ছে কি না, তা বৃহস্পতিবার জানা যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সঙ্গে আলাপ-আলোচনা করে লকডাউন নিয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন।

বুধবার সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “ঈদের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জীবন ও জীবিকার কথা বলেছেন। সেক্ষেত্রে চিন্তাভাবনা করে, সকলের সঙ্গে আলাপ-আলোচনা করে উনি (প্রধানমন্ত্রী) একটা সিদ্ধান্ত দেবেন। আগামীকাল (বৃহস্পতিবার) এই সিদ্ধান্তটা আসবে আশা করছি।”

লকডাউন নিয়ে যে সিদ্ধান্তই হোক না কেন, আগামী ৩০ মে ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই তা জানাতে হবে বলে মন্তব্য করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “২৯ ও ৩০ মে শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি, তার আগে ২৮ মে বৃহস্পতিবার। যেহেতু ৩০ মে’র আগে (লকডাউন নিয়ে) অবশ্যই একটা সিদ্ধান্ত জানাতে হবে, সেহেতু আমরা আশা করি বৃহস্পতিবারই জানতে পারব।”

রোজার ঈদের আগের দিন দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “ঝড়-ঝঞ্ছা-মহামারী আসবে। সেগুলো মোকবেলা করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন জনগণের সম্মিলিত প্রচেষ্টা। সঙ্কট যত গভীরই হোক, জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উৎরানো কোনো কঠিন কাজ নয়।

“এই সত্য আপনারা আবারও প্রমাণ করেছেন। আপনাদের সহযোগিতা এবং সমর্থনে আমরা করোনাভাইরাস মহামারীর আড়াই মাস অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবেলা করতে সমর্থ হয়েছি। যতদিন না এই সঙ্কট কাটবে, ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব।”

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain