এপ্রিল ১৮, ২০২০,১২:০৬ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:শেরপুর : নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওই দুই ডাক্তারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব আছে-এমন রিপোর্ট আসে। এনিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন মোট ৯ জন। এছাড়া সুস্থ হয়ে দুইজন দুপুরে বাড়ি ফিরেছেন।
করোনায় চিকিৎসক আক্রান্তের খবর নিশ্চিত করে জেলার সিভিল সার্জন একেএম আনওয়ারুল রউফ জানিয়েছেন, ওই দুই চিকিৎসকের কর্মস্থল নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরোপুরি লকডাউনের আওতায় আনা হয়েছে। আর করোনা আক্রান্ত দুই চিকিৎসককে ইতিমধ্যে আইসোলেসনে আনার প্রক্রিয়া চলছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain