এপ্রিল ১৭, ২০২০,৩:২৪ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: গেল ২৪ ঘণ্টায় বাংলাদেশে ১৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দেশে গেল ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর বাড়তে থাকে সংক্রমণ। এই ভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশ সরকারও সাধারণের চলাচল সীমিত করতে নানা পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে বন্ধ ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। কয়েক দফায় বাড়িয়ে সেই ছুটি এখনও চলছে।
বর্তমানে দেশে ভাইরাসটির কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে বলে আগেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সবাইকে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি সব পরামর্শগুলো মেনে চলতে বলা হচ্ছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain