আজ সোমবার,৯ই নভেম্বর, ২০২৬ ইং, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.     

ঘরে থাকাই করোনা প্রতিরোধের উত্তম উপায় : আইনমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২০,১২:০৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: ঘরে বা নিজ বাসায় অবস্থান করাই প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলার উত্তম উপায় বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, করোনামুক্ত বাংলাদেশে আবারও উৎসবের আনন্দে মিলিত হব, এ প্রত্যাশা করি। করোনা িভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর সংক্রমণ এড়াতে এ বছর আমরা ঘরে থেকেই পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করব এবং এটি হবে বাঙালি জাতির জন্য নতুন আরেক অভিজ্ঞতা।’

মন্ত্রী আরও বলেন, এ নতুন অভিজ্ঞতা নিয়েই আমরা অতীতের সব গ্লানি ধুয়ে-মুছে সামনে দৃপ্ত পায়ে এগিয়ে যাব। নতুন বছরে কোভিড-১৯-কে  প্রতিরোধ ও নিরাময় করব এবং  শিগগিরই করোনামুক্ত বাংলাদেশে আবারও উৎসবের আনন্দে মিলিত হব, ইনশাআল্লাহ।

মন্ত্রী বলেন, বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতি বছর অত্যন্ত আনন্দঘন পরিবেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে  নানান ঐতিহ্য পালনের মধ্য দিয়ে  বাংলা নববর্ষ উদযাপন করে থাকে বাঙালি জাতি।  কিন্তু এ বছর নতুন সংক্রামক রোগ কোভিড-১৯-এর বৈশ্বিক  মহামারির কারণে পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘরে বসেই পালন করতে হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, সরকার জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে। কারণ, এ রোগ ইতোমধ্যে বাংলাদেশেও সংক্রমিত হয়েছে এবং এর সংক্রমণ এড়াতে আমরা এখন ঘরেই রয়েছি। ঘরে থাকাই এ রোগ প্রতিরোধের উত্তম উপায়।’ তাই সবাইকে ঘরে থেকেই শান্তিপূর্ণভাবে বাংলা নববর্ষের অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানান তিনি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain