জানুয়ারি ৫, ২০২০,১২:০১ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ঢাকা:
ইরাকে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাগদাদের বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৩ জানুয়ারি) দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়।
এতে বলা হয়, ইরাকের চলমান নিরাপদহীন ও অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরাকের সব প্রবাসী বাংলাদেশিদের বিশেষ প্রয়োজনে কর্মস্থল ও বাসস্থান ছাড়া সভা সমাবেশস্থল, গোলযোগপূর্ণ পরিবেশ এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে।
তবে বাংলাদেশি নাগরিকদের সেবা দেওয়ার জন্য দূতাবাসের সেবা ২৪ ঘণ্টা খোলা থাকবে।
উল্লেখ্য, ইরাকের রাজধানী বাগদাদের বিমান বন্দরে মার্কিন হামলায় ইরান রেভ্যুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি নিহত হয়েছেন। এ নিয়ে ইরাকে উত্তেজনা বিরাজ করছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain