আজ বুধবার,১১ই নভেম্বর, ২০২৬ ইং, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.     

অতিরিক্ত এসপি-এএসপি পদে ১০ কর্মকর্তার বদলি

ডিসেম্বর ১০, ২০১৯,১২:০৯ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম : মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল) :ঢাকা: 

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত এসপি তিনজন ও এএসপি সাতজন।

সোমবার (৯ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) অতিরিক্ত ডিআইজি মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ আশরাফুল ইসলামকে ঢাকা জেলার অতিরিক্ত এসপি ও গাইবান্ধা জেলার অতিরিক্ত এসপি মো. আনোয়ার হোসেনকে রংপুর জেলার (সদর) অতিরিক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) অপর এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ সি-সার্কেলের অতিরিক্ত এসপি মো. আফসার উদ্দিন খানকে ডিএমপির এডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে, পুলিশ সদর দফতরের (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) অতিরিক্ত ডিআইজি মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাত এএসপিকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের এএসপি মো. মাহিন ফরাজীকে এএসপি সি-সার্কেল নারায়ণগঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ অফিসের এএসপি মাহমুদা শারমীন নেলীকে এএসপি দুর্গাপুর সার্কেল নেত্রকোনা, র‌্যাবের এএসপি মো. মিজানুর রহমান ভূঁঞাকে এএসপি কসবা সার্কেল ব্রাহ্মণবাড়ীয়া, আরএমপির এএসপি মো. মাসুদ রানাকে এএসপি সরাইল সার্কেল ব্রাহ্মণবাড়ীয়া, কেএমপির এএসপি মো. তারিক রহমানকে এএসপি রায়পুরা সার্কেল নরসিংদী, সিআইডি ঢাকার এএসপি মো. আমিনুর রহমানকে এএসপি ভেদরগঞ্জ সার্কেল শরীয়তপুর ও ৯ম এপিবিএনের এএসপি মো. হুমায়ুন কবিরকে এএসপি পিএসটিএস বেতবুনিয়া রাঙামাটি হিসেবে বদলি করা হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain