আজ বুধবার,১১ই নভেম্বর, ২০২৬ ইং, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.     

মুদ্রা পাচারের মামলায় গিয়াস আল মামুনের ৭ বছরের কারাদন্ড

এপ্রিল ২৫, ২০১৯,২:২১ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম  : ছয় কোটি টাকা যুক্তরাজ্যে পাচারের মামলায় বিএনপি নেতা তারেক রহমানের বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন। কাঠগড়ায় থাকা মামুনকে এ সময় বিমর্ষ দেখাচ্ছিল। মানি লন্ডারিং আইনের এ মামলায় আসামি মামুনকে কারাদন্ডের পাশাপাশি ১২ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। দুদকের পক্ষে এ মামলায় শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। আর আসামি মামুনের পক্ষে ছিলেন খায়রুল ইসলাম লিটন। গত ৮ এপ্রিল রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে। অভিযোগপত্রভুক্ত ১২ জন সাক্ষীর মধ্যে ১০ জনের জবানবন্দি শুনে বিচারক রায় ঘোষণা করেন। এ মামলার অভিযোগে বলা হয়, বিটিএল ও গেøাব ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এম শাহজাদ আলী রেলওয়ের সিগন্যালিং আধুনিকীকরণের টেন্ডার পান। কিন্তু কার্যাদেশ চ‚ড়ান্ত করার সময় মামুন তার কাছে কমিশন দাবি করেন, নতুবা কার্যাদেশ বাতিল করার হুমকি দেন। হুমকি দিয়ে মামুন ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে ছয় কোটি এক লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা আদায় করেন। পরে তা বাংলাদেশ থেকে লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে পাচার করা হয়। এই অভিযোগে ২০১১ সালের ২২ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। তদন্ত শেষে পরের বছর ২৬ এপ্রিল তিনি গিয়াস আল মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। খালেদা জিয়ার ছেলের বন্ধু মামুন জরুরি অবস্থার সময় গ্রেফতার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, অর্থপাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে অর্থ পাচারের এক মামলায় তারেকের সঙ্গে তাকে সাত বছরের কারাদন্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছে আদালত।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain