জানুয়ারি ৭, ২০১৮,১:২৩ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:ঢাকা: মন্ত্রণালয়ের নতুন দফতরে যোগ দিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে আসেন। প্রথমে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করে একটি সভায় অংশ নেন।
জানা গেছে, সভা থেকে বের হয়ে নতুন তথ্য প্রতিমন্ত্রী পিআইডির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রসঙ্গত, সরকারের মেয়াদের চার বছরের মাথায় মন্ত্রিসভার সম্প্রসারণে তিন জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া, রদবদল হয়েছে আরও তিনটি মন্ত্রণালয়ে।
গত ২ জানুয়ারি মন্ত্রিসভায় নতুন চারজনের শপথ নেয়ার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তারানা হালিমকে করা হয় তথ্য প্রতিমন্ত্রী।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain