আজ বুধবার,১১ই নভেম্বর, ২০২৬ ইং, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.     

গণতন্ত্রের বিজয় দিবসের সভায় হামলা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

জানুয়ারি ৫, ২০১৮,৭:১৭ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: বরিশাল: বরিশাল বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভায় এমপির উপস্থিতিতে পদ বঞ্চিত যুবলীগ কর্মীদের হামলায় ইউপি চেয়ারম্যানসহ ৩ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ গোলাম ফারুকের বক্তব্য চলাকালীন যুবলীগের পদ বঞ্চিত কর্মীরা মিছিল সহকারে সভাস্থলে প্রবেশ করে উপজেলা যুবলীগের সভাপতি মহসিন রেজার ওপর চেয়ার নিয়ে অর্তকিত হামলা চালায়।

এসময় তাকে রক্ষা করতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান সোহাগ আহত হন। আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি মহসিন রেজা জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরুল হুদা তালুকদার, মুন্তাকিম লস্কর কায়েস, সুমন রায় সুমন, মাসুম বিল্লাহ, বাপ্পী, যুবলীগ কর্মী মনির মল্লিক, তপু তালুকদার ও র্যাবের অস্ত্র মামলায় ১০বছরের সাজা প্রাপ্ত আসামি তপু এ হামলা চালায়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain