আজ বুধবার,১১ই নভেম্বর, ২০২৬ ইং, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.     

ছাত্রলীগের সংঘর্ষে কুমিল্লা মেডিকেল সাময়িক বন্ধ

জানুয়ারি ৫, ২০১৮,৭:১৩ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: কুমিল্লা:আধিপত্য নিয়ে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছয় দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রশাসনের এই ঘোষণার পর পরই শিক্ষার্থীরা হল ত্যাগ করা শুরু করেন। সংঘর্ষের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় মেডিকেল কলেজের শেখ রাসেল ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ১০ জন কর্মী আহত হয়েছেন। তাঁরা ছাত্রলীগের কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সাবেক দুই সভাপতি আবদুল হান্নান ও হাবিবুর রহমানের সমর্থক। গত ছয় মাসে এ নিয়ে তিনবার দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল।

আজ শুক্রবার সকাল ৯টায় কলেজের সম্মেলন কক্ষে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আজ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। দুপুর ১২টার মধ্যেই শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন। সব হল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সভায় ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, হলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে সংঘর্ষের পুরো ঘটনাই পাওয়া গেছে। ঘটনা কারা ঘটিয়েছে, তা ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংঘর্ষে গুরুতর আহত দুজন ছাত্র হলেন আবদুল হান্নানের সমর্থক তৌফিক আহমেদ ও হাবিবুর রহমানের সমর্থক ইরফানুল হক। তাঁরা মেডিকেল কলেজের ২৩তম ব্যাচের ৫ম বর্ষের শিক্ষার্থী।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain