জানুয়ারি ৩, ২০১৮,৭:২৪ অপরাহ্ণ
হবিগঞ্জ: হবিগঞ্জে পিএইচপি গ্রুপের একটি হেলিকপ্টারকে জরুরি অবতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঘন কুয়াশায় কারণে হেলিকপ্টারটি সদর উপজেলার বামকান্দি গ্রামের হাওরে জরুরি অবতরণ করে।
তবে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে- এমন সংবাদে বামকান্দি, লুকড়া, ধলসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার লোকজন সেখানে জড়ো হয়। পরে অবশ্য ভুল বোঝাবুঝির অবসনা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরিদ আহমেদ জানান, হেলিকপ্টারটি ঢাকা থেকে হবিগঞ্জের বাহুবলে অবস্থিত দ্যা প্যালেস রিসোর্ট সেন্টারে যাচ্ছিল।
তিনি জানান, হেলিকপ্টারে বৈমানিক ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না। দুপুর ১টার দিকে আকাশ পরিষ্কার হলে হেলিকপ্টারটি বাহুবলের উদ্দেশ্যে উড়ে যায়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain