জানুয়ারি ১, ২০১৮,৭:০২ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:ঢাকা : মন্ত্রিসভায় ডাক পেয়েছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে তাকে বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। সরকারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন লক্ষ্মীপুর-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এ কে এম শাহাজাহান কামাল। ফোন পেয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীও। মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ পূর্ণ মন্ত্রী হচ্ছেন।
কাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবনে তাদের শপথ পড়ানো হবে বলে জানা গেছে। নারায়ণ চন্দ্র চন্দ ফোন পাওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তবে মোস্তাফা জব্বার এ ব্যাপারে এখনই সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। অবশ্য তিনি বলেন, ‘গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত ডিজিটাল ফেয়ারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, মোস্তাফা জব্বারকে আরও বড় কোনো দায়িত্ব দেয়া হবে।’
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain