আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

বিচারপতির পদত্যাগ দুর্নীতির কারণে: আইনমন্ত্রী

ডিসেম্বর ৩১, ২০১৭,১০:৩৪ অপরাহ্ণ

 
Spread the love

দুর্নীতির কারণে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, পদত্যাগ করা প্রধান বিচারপতির বিরুদ্ধে ১১টি অভিযোগ থাকায় অন্য বিচারপতিরা তাঁর সঙ্গে বসতে চাননি।

রোববার ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে পৌর এলাকায় তালতলা গ্রামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘আগামী বছরের (এ বছর) ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে শুধু ভোট নয়, আইনের মাধ্যমেও জবাব দেওয়া হবে। কাউকে গন্ডগোল করতেও দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে আমরা (আওয়ামী লীগ) আবার ক্ষমতায় আসব।’

জনসভায় পদত্যাগ করা সাবেক প্রধান বিচার এস কে সিনহা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘দুর্নীতির কারণে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করেছেন। প্রধান বিচারপতির বিরুদ্ধে ১১টি অভিযোগ থাকায় অন্য বিচারপতিরা তাঁর সঙ্গে বসতে চাননি। এসব কারণেই তিনি পদত্যাগ করেছেন।’

আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধু আমাদেরকে একটি সংবিধান উপহার দিয়ে গেছেন। ১৯৭৫ সাল থেকে এ সংবিধান নিয়ে ফুটবল খেলা শুরু হয়। আমি বলেছিলাম, সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। আর এ কথা শুনেই তিনি (এস কে সিনহা) গোসসা করেন।’

আইনমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মর্যাদার আসনে বসেছে। মার্কিন প্রেসিডেন্ট যখন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেন, তখন এর প্রতিবাদ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রেলে উঠে গেছে।

উপজেলার তালতলা, গুরিয়ারূপ, আড়াইবাড়ি, গুরুহিত, মরাপুকুর পাড়, কাঞ্চনমুগি, শীতলাপাড়া, কৃষ্ণপুর, মাইজখার-বিষ্ণুপুর গ্রামে বিদ্যুতায়ন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়। কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিনের সভাপতিত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পল্লী বিদ্যুৎ সমিতি ব্রাহ্মণবাড়িয়ার জি এম আবদুল ওয়ারিদ, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain