আজ বুধবার,১১ই নভেম্বর, ২০২৬ ইং, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.     

আন্দোলনের হুমকি না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন: নাসিম

ডিসেম্বর ৩০, ২০১৭,১০:০৩ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আন্দোলনের হুমকি না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন। অবৈধ অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আসতে চাইলে আওয়ামীলীগ তা প্রতিহত করবে।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ন্যায় বিচারের কথা বলেন অথচ ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, জেলখানার মধ্যে জাতীয় চার নেতাকে হত্যা ছাড়াও ২১ বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা-গুম-নির্যাতন করা হয়েছে। তারা তো এগুলোর কোন বিচার করেননি।
তিনি আরও বলেন, আগামী বছর বিজয়ের মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন এমপি, মন্ত্রী বানানোর নির্বাচন নয়। এটি হবে মুক্তিযুদ্ধের চেতনা বাঁচানোর নির্বাচন। আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশ মুক্তিযোদ্ধা-স্বাধীনতার চেতনা বিরোধীদের হাতে চলে যাবে।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা প্রতিহিংসার রাজনীতি করেন, তারা ক্ষমতায় এলে সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে ও নষ্ট হয়ে যাবে সব অর্জন। তাই উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করার আহ্বান জানান তিনি।
ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার নওশের আহমেদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, আইডিইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain