আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

বৃহস্পতিবারও নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত

ডিসেম্বর ২৮, ২০১৭,১২:২৪ অপরাহ্ণ

 
Spread the love

রিয়াদুল ইসলাম (আফজাল): সকল নন এমপিও স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে তৃতীয় দিনের মতো বৃহস্পতিবারও শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে। এদিন সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

এর আগে মঙ্গলবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি পালন করে যাবেন বলেও তারা জানিয়েছেন আন্দোলনকারীরা।

ফেডারেশনের নেতারা জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদ্রাসা) ৯৮ শতাংশ বেসরকারি ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। বিভিন্ন স্তরে বর্তমানে দেশে ৭ হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় আছে। যা এই স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এক চতুর্থাংশ। এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ১ লাখের অধিক কর্মকর্তা- কর্মচারী ২০ লাখের অধিক শিক্ষার্থীদের পাঠ দানে নিয়োজিত। এসব প্রতিষ্ঠানগুলোতে কর্মকরত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ১৫ থেকে ২০ বছর বিনা বেতনে শিক্ষাদান করছেন।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদ ডলার বলেন, এই শীতের মধ্যে আমরা গত দুই দিন খোলা আকাশের নিচে অবস্থান করছি। আমাদের দেখার কি কেউ নেই। আমাদের দাবি মানতেই হবে। না হলে আমাদের আন্দোলন চালিয়ে যাব।

তিনি বলেন, দেশের বিভিন্ন পর্যায়ে ২১ লাখ চাকরিজীবীদের বেতন বেড়েছে। প্রতি গ্রেডে বেতন বেড়ে প্রায় দিগুণ হয়েছে। কিন্তু আমরা অবহেলায় পড়ে আছি। আমরা এমপিওভুক্তির দাবিতে বারবার রাজপথে বসেছি কিন্তু আজও আমাদের দাবি পূরণ হয়নি। এবার এমপিওর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।

এদিকে গত সোমবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা তিন দিন আমরণ অনশন পালন করে সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে তাদের সমস্যা সমাধান করা হবে, যদি তাদের দাবি যুক্তিযুক্ত হয়, এমন প্রতিশ্রুতি নিয়ে বাড়ি ফিরে গেছেন। এরপরের দিনই জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচিতে বসেছেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করছেন। এছারা আরও উপস্থিত রয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয়ভূষণ রায়সহ সারা দেশ থেকে আসা সহস্রাধিক শিক্ষক।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain