আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

বিএনপির বিজয় র‌্যালিতে জনতার ঢল, খালেদা জিয়াকে সাজা দেয়ার চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান

ডিসেম্বর ১৭, ২০১৭,৭:০১ অপরাহ্ণ

 
Spread the love
  1. বিডি নিউজ টিভি ২৪ ডট কম: রিয়াদুল ইসলাম:ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি বিজয় র‌্যালি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ মোড় হলে ফের নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়েছে। আজ রোববার বেলা ৩টার দিকে এ র‌্যালি শুরু হয়। শেষ হয় বিকেলে সাড়ে চারটায়। বেলা ১১টার পর থেকে দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন ওয়ার্ড, থানা ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মিছিল সহকারে লোকজন জড়ো হতে থাকে। বেলা তিনটার দিকে বিজয় র্যালি শুরু হলে এতে জনতার ঢল নামে। র‌্যালিতে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে সাধারণ মানুষ অংশ নেয়। এক পর্যায়ে র‌্যালিটি জনসমুদ্রে রূপান্তরিত হয়। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলসহ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালরে সামনে আসে। র‌্যালি শুরু হলে সড়কের দু’পাশে থাকা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা হাত নেড়ে, কেউ কেউ করতালি দিয়ে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে থাকেন। নয়াপল্টন থেকে র্যালিটি কাকরাইল মোড় আসলে প্রথমে পুলিশের বাধার মুখে পড়ে। কিছুক্ষণ আটকে রাখা হয় র্যালিতে অংশগ্রহণকারী হাজার হাজার মানুষকে। পরে তাদের ছেড়ে দেয়া হয়।

    র‌্যালি পূর্ব সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার চক্রান্ত করছে। তাই আসুন, সবাই আমরা সবাই রুখে দাঁড়াই। তিনি বলেন, একদলীয় সরকার কায়েম করে মানুষের অধিকার পদদলিত করতে চায় সরকার। একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

    তিনি বলেন, ৪৭ বছর পরেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে আমাদের ছেলেদের প্রাণ দিতে হচ্ছে। আমাদের লোকজন গুম হচ্ছে। মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে।

    ফখরুল বলেন, দীর্ঘ ৯ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন বেগম খালেদা জিয়া। আজকে মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। একই সাথে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হয়েছে। আমাদের নেতাকর্মীদের জেলে দেয়া হচ্ছে। এসবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain